জাতীয়

আ’লীগে সন্ত্রাসী-মৌলবাদীদের স্থান নেই: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

উন্নয়নের পাশাপাশি মানুষকে ভালোবেসে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার কক্সবাজারে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মৌলবাদীদের কোনো স্থান হবে না– উল্লেখ করে ওবায়দুল কাদের নতুন ভোটারদের দলের সদস্য করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

তিনি বলেন, সাংগঠনিকভাবে দুর্বল হলেও জনসমর্থনের দিক দিয়ে বিএনপিকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।

আর তাই উন্নয়নের পাশাপাশি মানুষকে ভালোবেসে, বিএনপির ভোটব্যাংক ভেঙে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

আর সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ