জাতীয়

সিপিএ এর নতুন চেয়ারপারসন ক্যামেরুনের লিফাংকা

সিপিএ এর নতুন চেয়ারপারসন ক্যামেরুনের লিফাংকা
সিপিএ এর নতুন চেয়ারপারসন ক্যামেরুনের লিফাংকা

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাংকা। মঙ্গলবার দুপুরে কমিটি এ ফল ঘোষণা করে।

ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিএ সম্মেলনের ৭তম দিনের জেনারেল অ্যাসেম্বলিতে ব্যালটের মাধ্যমে নতুন চেয়ারপারসন নির্বাচনের ভোট হয়।

এ নির্বাচনে প্রার্থী ছিলেন তিন জন। মোট ২১২টি ভোটের মধ্যে গণনা করা হয়েছে ১৯২টি ভোট। ইমিলিয়া মনজোয়া এর মধ্যে ১০৭ ভোট পেয়ে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট।

আর ১৫ ভোট পান অপর প্রার্থী দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন। এতে বাংলাদেশের পক্ষে ভোট ছিল ৬টি।

এদিকে, বর্তমান চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট।

৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন তিনি।

ওই নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন। তবে ভোট দিয়েছিলেন ১৩৭ জন।

তিন বছর মেয়াদী এ পদে বাংলাদেশের স্পিকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ