রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন চীন, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের অনুষ্ঠিতব্য আসেমভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেয়ার আগে ওই চার মন্ত্রী বাংলাদেশের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গা বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জেনে নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে আলাদা আলাদা ভাবে বাংলাদেশে আসবেন মন্ত্রীরা।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে ৬ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: