জাতীয়

আ’লীগ জনগণের জন্য কাজ করে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যা বিএনপি-জামাতকে দিয়ে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভৈরবের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ২য় ভৈরব সেতুটির নামকরণ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার গণভবনে সেতুটি উদ্বোধনকালে ভৈরব প্রান্তের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় ভৈরব রেলসেতু উদ্বোধনের পর ভৈরব প্রান্তে উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ৫৪-এর নির্বাচনে আওয়ামী লীগের ২১ দফায় ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের উল্লেখ ছিল।

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি-জামাত শাসনামলে রেলপথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

পরে ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতারা ২য় ভৈরব সেতুটির নাম প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে করার দাবি জানান পরে প্রধানমন্ত্রী তাতে সম্মত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ