৩০ নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়িতে পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সফরের সময় তাদের সঙ্গে ১০ দফা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী দুদেশের সদস্যদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই ওয়ার্কিং গ্রুপ সব বিষয়ে সিদ্ধান্ত নিবে।
রোহিঙ্গারা কীভাবে নিজ দেশে ফিরে যাবে এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নিবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: