মহাজোট ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত ও রক্তাক্ত হবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি আরও বলেন, দেশ এখনও বিপদমুক্ত হয়নি— এই বিপদ নির্মূল করতে ঐক্য ধরে রাখতে হবে।
তার দল জাসদ এ ঐক্য ধরে রাখতে চায়— এ কথা উল্লেখ করে ইনু বলেন, ঐক্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা ঠিক হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই মহাজোট গঠন করেছেন বলে উল্লেখ করে ইনু বলেন, শরিক দলগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ মাঝে মধ্যে যেসব মন্তব্য করে তা ঠিক নয়।
এই মহাজোটই জঙ্গি নির্মূলে কাজ করেছে— বিএনপি জামাত জোটের অপতৎপরতা মোকাবেলা করেছে। সরকার যে সাফল্য অর্জন করেছে, তা সকলকে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: