জাতীয়

পানির সংকট সমাধানে ওয়াসা -দ. সিটি একসঙ্গে কাজ করবে

সংকট সমাধানে রাজধানী জুড়ের পানির লাইন পরিবর্তন করতে হবে
সংকট সমাধানে রাজধানী জুড়ের পানির লাইন পরিবর্তন করতে হবে

পানির সংকট সমাধান করতে হলে পুরো রাজধানীর পানির লাইন পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক -এমডি তাসকিম এ খান।

তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনেও সোয়ারেজ লাইনের ব্যপক পরিবর্তন আনা হচ্ছে— তবে একসঙ্গে এই সমস্যা সমাধান সম্ভব নয়।

এসময় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা ওয়াসার সঙ্গে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সমন্বয়ের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন তারা।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একাদশ সভায় মেয়র সাঈদ খোকন এবং ওয়াসার এমডি তাসকিম এ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা।

ওয়াসার এমডির কাছে এ সময় নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওয়ার্ড কাউন্সিলররা।

বিভিন্ন সময় ওয়াসার কর্মী ও কর্মকর্তাদের লিখিত অভিযোগ করেও সমস্যার সমাধান পাওয়া যায় না বলে অভিযোগ করেন কাউন্সিলররা।

তারা আরো বলেন, জলাবদ্ধতার পাশাপাশি সুপেও পানিরও সমস্যা রয়েছে।

এসময় ওয়াসার এমডি বলেন, একই সঙ্গে রাজধানীর সব সমস্যা সমাধান সম্ভব নয়— ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে তাই সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন।

তিনি বলেন, কমিশনারদের সব অভিযোগ লিখে নেয়া হয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীতে বেশ কিছু সমস্যা রয়েছে। বিভিন্নভাবে সেসব সমস্যার সমাধানের চেষ্টা চলছে আর ওয়াসা ও দক্ষিণ সিটি করপোরেশন সমস্যা নিরসনে একই সঙ্গে ভবিষ্যতে কাজ করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ