জাতীয়

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন
শহীদ নূর হোসেন

শহীদ নূর হোসেন দিবস আজ (শুক্রবার)— গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। ৩০ বছর আগের এই দিনে সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনে বুকে-পিঠে স্বৈরাচারবিরোধী স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন।

স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্রতর হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন ঘটে। দেশে কায়েম হয় গণতন্ত্র।

১৯৮৭'র ১০ নভেম্বর। তিনজোটের আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাল ছিল রাজধানীর রাজপথ। বুকে-পিঠে শ্লোগান লিখে মিছিলে যোগ দেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

নূর হোসেনের এ আত্মদান স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে করে বেগবান। লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন নূর হোসেন। এরপর থেকে প্রতিবছর দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জিরো পয়েন্টের নামকরণ করা হয় "নূর হোসেন স্কয়ার"।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ