সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কোনো ধরণের বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সমাবেশে কোনো ধরণের বিশৃঙ্খলা তারা সহ্য করবেন না।
শিখ ধর্মের প্রবক্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত শিখ ধর্মাবলম্বীদের বর্তমান সরকার সব ধরণের নিরাপত্তা জোরদার রেখেছে।
গুরু দুয়ারা নানক শাহীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিখ ধর্মাবলম্বীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি র্যা লিও বের করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: