জাতীয়

আবদুল ওয়াহহাব মিঞা অস্থায়ী প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে— উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞাই দায়িত্ব পালন করবেন।

প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বিএনপির অভিযোগের জবাবে আনিসুল হক বলেন, পানি অত্যন্ত স্বচ্ছ। এ নিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ