পুলিশের দেয়া ২৩ শর্ত মেনে যদি বিএনপি সমাবেশ করতে পারে তবে পুলিশ তাদের সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পাগলাপীড় এলাকায় সনাতন ধর্মাবলম্বিদের বাড়ি-ঘর পুরিয়ে দেয়ার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, এই হামলার সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেনো এই ঘটনা ঘটেছে তাও খোঁজ নেয়া হচ্ছে। এই ঘটনার মূল হোতাকেও খুঁজছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: