জাতীয়

গণতান্ত্রিক রীতি মেনে বিএনপি সমাবেশ করবে, আশা ডিএমপি কমিশনারের

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এ সমাবেশ করবে— পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সমাবেশের জন্য গণভোগান্তি হলে ব্যবস্থা নেয়া হবে বলেও বিএনপির নেতা-কর্মীদের হুঁশিয়ার করেন তিনি।

রোববার সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের সময় সাংবাদিকের এ কথা বলেন তিনি।

২৩টি শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি পেয়েছে –এ জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, এখানে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয় সেইজন্যই এ শর্তগুলো দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রত্যাশা করছি, সুশৃঙ্খলভাবে বিএনপি সমাবেশ করবে কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। এরপরও যদি কেউ জন ভোগান্তি সৃষ্টি করে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, কেউ আইনের উর্ধ্বে নয়।

সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ বলেন, চার প্লাটুনের বেশি পুলিশ রয়েছে সমাবেশে।

শাহবাগ মোড়ে পুলিশের একটি জলকামান ও একটি আর্মর্ড ফোর্স ক্যারিয়ার (এপিসি) এবং মৎস্য ভবনের সামনে একটি জলকামান রাখা হয়েছে।

সকাল ১০টা থেকে বিএনপির নেতাকর্মীদের জড়ো হচ্ছেন সমাবেশে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ