জাতীয়

যারা রাস্তা অচল করে তারা দেশও অচল করতে পারে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যারা রাস্তা অচল করে জনসভা করে তারা রা্ষ্ট্রক্ষমতায় গেলে দেশ অচল করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর রমনা রেস্তোরায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ কথা বলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে যোগ দিতে ইচ্ছুক দলের নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেছেন- কে কাকে বাধা দিচ্ছে তা খতিয়ে দেখতে হবে। কারণ অতীতে দেখা গেছে বিএনপি নিজেরাই নিজেদের বাধা দিয়েছে।

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন- ক্ষমতার বাইরে থেকেও কর্মদিবসে সমাবেশ দিয়ে যারা ঢাকা অচল করতে পারে ক্ষমতায় গেলে তারা দেশও অচল করে দিতে পারে।

বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়েছে বলেও মন্তব্য করে মন্ত্রী এসময় আরো বলেন- এই ধরনের সমাবেশে জনদুর্ভোগ হবে, তবে সেটি সহনীয় পর্যায়ে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ