জাতীয়

দলিত সম্প্রদায়ের অর্ধেকই ভূমিহীন

দলিত সম্প্রদায়ের অর্ধেকই ভূমিহীন
দলিত সম্প্রদায়ের অর্ধেকই ভূমিহীন

দেশের দলিত সম্প্রদায়ের অর্ধেকই ভূমিহীন বাকি অর্ধেক নানা উপায়ে বসবাস করছে সরকারি খাসজমিতে।

বঞ্চিত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, আয় এমনকি সামাজিকভাবে সম্মানজনক অবস্থা থেকেও-একটি বেসরকারি সংস্থার গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন বক্তারা।

উন্নয়নকর্মী মেঘনা গুহ ঠাকুরতা বলেন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে কোনও উন্নয়নই সম্ভব নয়।

আর প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এরজন্য শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।

এ দেশে শ্রেণি বৈষম্যের জন্য অতীতের সামরিক শাসন আর দার্শণিক ঘাটতিকে দায়ী করে ইনু বলেন, এর থেকে বেরিয়ে আসতে টেকসই সিদ্ধান্ত দরকার আর এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।

সরকারি হিসাবে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর মোট লোকসংখ্যা ৪৩ লাখ ৫৮ হাজার ২৮৯ জন। সামাজিকভাবে এদের পেশা পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটা থাকা সত্বেও বর্তমানে নানা দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের কারণে নিজ পেশা ধরে রাখতে পারছেন না। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য সেবা এমনকি সমাজে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রেও পদে পদে বঞ্চিত হচ্ছে এ জনগোষ্ঠী।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত এক সংলাপে নিজেদের কথা তুলে ধরেন তারা।

উন্নয়নকর্মী অ্যারোমা দত্ত বলেন, এই জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে কোনও উন্নয়নই সম্ভব নয়—বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বেরিয়ে আসতে হবে সরকারকে তেমনি তাদের অধিকার নিশ্চিতেও ব্যবস্থা নিতে হবে।

সরকারি বাজেটেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ রয়েছে জানান পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম।

সংলাপে বৈষম্য বিলোপ আইন বাস্তবায়ন, কোটা অনুযায়ী চাকরির ব্যবস্থা করাসহ সব ধরনের সুযোগ-সুবিধা এবং একটি দলিত কমিশন গঠনে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ