জাতীয়

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

একজন সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার এবং ৫ জন সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে, তারা হলেন, সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার আবদুর রহমান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এম কে আনোয়ার, সরদার মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মো. মর্তুজা হোসেন মোল্লা।

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিনী শিলা ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নুরুল ইসলাম, প্রখ্যাত ক্রীড়াবিদ শামসুল আলম মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজিবুল হক সরদার, ৭১-এর গেরিলা যোদ্ধা আবুল মাসুদ সাদেক চুল্লু, লেখক দ্বিজন শর্মা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মন্ডল, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন এবং বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুতে সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

পাশাপাশি যুক্তরাষ্ট্রে কনসার্টে সন্ত্রাসী হামলা, মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প, নিউইয়র্কে ট্রাক হামলা, যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলায় এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও সংসদে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সদস্য বজলুল হক হারুন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ