জাতীয়

খালেদা জিয়ার বক্তব্য অপ্রত্যাশিত: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন— তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না।

বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে আসছে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশংকা উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, সহিংসতা করে বিএনপির যে কোনও লাভ নেই, সে অভিজ্ঞতাও গেল নির্বাচনে হয়েছে। আর খালেদা জিয়া নিজেই তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না।

এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে নির্বাচনের উদারন টানেন।

তবে এসব বক্তব্যের বাইরে গিয়ে আওয়ামী লীগ চায়, বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ