জাতীয়

জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মুখে পরিবর্তনের কথা মানায় না

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যারা দেশে সাম্প্রদায়িক শক্তি আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের মুখে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা মানায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আনন্দ সম্মিলনিতে তিনি বলেন, দুর্নীতিবাজদের মুখে নীতের কথা ভূতের মুখে রাম নাম।

আওয়ামী লীগের ১৮ নভেম্বরের নাগরিক সমাবেশকে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মনে না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ ভাষণ আজ শুধু বাঙালির নয়, এটি বিশ্বের। জানান, এ স্বীকৃতি উদযাপনে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশকে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ না বলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদেরের অভিযোগ, এদেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে, তারাই এখন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছে।

ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ