প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির প্রেসসচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা বলেন।
মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, সংশ্লিষ্ট কাগজপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পদত্যাগপত্র পাওয়ার পর আইনমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এক মাসের ছুটি নিয়ে গত মাসের ১৩ তারিখ বিদেশ যান বিচারপতি এসকে সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন এস কে সিনহা। পরদিন এটি বঙ্গভবনে গিয়ে পৌঁছায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: