জাতীয়

প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার— এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর বারিধারায় ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধমূলক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি নিয়োগ কত দিনের মধ্যে করা হবে— সে ব্যাপারে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার।

তিনি আরো বলেন, সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন— তা বলা আছে। এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। তবে কতো দিনের মধ্যে নিয়োগ দিতে হবে— এর কোনো বাধ্যবাধকতা নেই।

উল্লেখ্য, এক মাসের ছুটি নিয়ে গত মাসের ১৩ তারিখ বিদেশ যান বিচারপতি এসকে সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন এস কে সিনহা। পরদিন এটি বঙ্গভবনে গিয়ে পৌঁছায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ