জাতীয়

রংপুরের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আটক টিটু রায়ের ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দোষী সাবস্ত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্থানীয় এক যুবক ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে— এ অভিযোগের জেরে রংপুরের পাগলাপীরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত গুলিবিদ্ধ হন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হন আরো ৪০ জন। দুটি মামলা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ