জাতীয়

বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে সমাবেশ শনিবার

বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ
বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ

জাতির জনক বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। নাগরিক কমিটির নেতারা পুরো আয়োজন দেখভাল করছেন।

শুক্রবার সকালে পরিদর্শনে এসে নাগরিক কমিটির নেতারা বলেন, আগামীকাল (শনিবার) জনতার ঢল নামবে সোহারওয়ার্দী উদ্যানে।

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো, 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করবে নাগরিক কমিটি। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাট্যজন রামেন্দু মজুমদার আর অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য রাখবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, শহীদজায়া শ্যামলি নাসরিন চৌধুরী, অধ্যাপক ড. জাফর ইকবাল ও ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি বিট্রিচ কালদুন। নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

সোহরাওয়ার্দী উদ্যানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে তা ঘুরে দেখেন নাগরিক কমিটির নেতারা। এসময় আওয়ামী লীগ নেতারাও সঙ্গে ছিলেন। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হারুন অর রশিদ জানান, ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করতেই এ সমাবেশ।

সমাবেশকে বিএনপির পাল্টা সমাবেশ বলতে নারাজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ সমাবেশ কোন দলের নয়, মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল নাগরিকের সমাবেশ এটি।

এ সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে যোগ দেয়ার আহ্বান জানানো হয় নাগরিক কমিটির পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ