রংপুরে সনাতনধর্মাবলম্বীদের বাড়ি ও দোকানে আগুনের ঘটনায় অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ঘটনায় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর ও দোকান তৈরি করে দেয়া হয়েছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণও দেয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে।
মন্ত্রী আরো বলেন, মিয়ানমার সফরে ১০টি বিষয়ে কথা হয়েছে। দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: