টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার ফযরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।
দেশ বিদেশের তাবলীগ জামাতের তিন চিল্লা সম্পন্নকারি মুসল্লিরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। মুসল্লিদের এ সমাবেশে ঈমান, আমলসহ ইসলামের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়। জোড় ইজতেমায় আসা মুসল্লিরা পরে দাওয়াতি কাজে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বেন।
দাওয়াতি কাজ শেষে আবারো টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দেবেন মুসল্লিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: