জাতীয়

মেয়াদোর্ত্তীন অটোরিকসা সরানোর দাবির সঙ্গে পাঠাও-উবার বন্ধের দাবি

অটোরিকশা নিয়ে মালিকপক্ষের অনড় অবস্থানের মধ্যেই ধর্মঘটে যাচ্ছে চালকরা
অটোরিকশা নিয়ে মালিকপক্ষের অনড় অবস্থানের মধ্যেই ধর্মঘটে যাচ্ছে চালকরা

মেয়াদোর্ত্তীন অটোরিকসা সরানোর দাবির সঙ্গে এবার যোগ হয়েছে পাঠাও, উবার বন্ধের দাবি। এরইমধ্যে অটোরিকশা চালক-শ্রমিকদের তিনটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুমকি দিয়েছে। তাদের এই আন্দোলন ও দাবি অনৈতিক, যুক্তিসঙ্গত নয় বলছেন যাত্রীরা।

এক যুগেরও বেশি সময় ধরে সিএনজি অটোরিকশার কাছে সাধারণ মানুষ জিম্মি এমন অভিযোগ করে উবার-পাঠাওয়ের মতো অ্যাপস নির্ভর পরিবহন বাড়ানোর পরামর্শ তাদের।

রাজধানীর ব্যস্ততম এলাকার অন্যতম শাহবাগ মোড়। সড়কের দুইদিকে হাসপাতাল, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো আছে ব্যাংক, জাদুঘর, শিশু পার্ক, মার্কেট। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে সব সময়ই লেগে থাকে যাত্রীদের ভিড়। কিন্তু দশ মিনিট অপেক্ষা করে ক্যামেরায় যতোগুলো যানবাহন ধরা পড়লো, তারমধ্যে অটোরিকশার সংখ্যা খুবই কম, দুয়েক'টার বেশি নয়। অথচ এই পরিবহনটি সাধারণ যাত্রীদের কাছে বেশ জনপ্রিয়।

একে তো সংখ্যায় নেহাতই কম, অন্যদিকে ভাড়া নৈরাজ্য, যাত্রী পরিবহনও চালকদের ইচ্ছার ওপর নির্ভর করে। মিটারে না চলার ঘটনা তো প্রত্যেকটা সিএনজিতে রয়েছে। এতো বিশৃংখলার মধ্যে নগরবাসীর কাছে সম্প্রতি বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে পাঠাও কিংবা উবার। তাই অটোরিকশা মালিক শ্রমিকরা এসব বন্ধের দাবি তুলেছেন।

তবে তাদের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাঠাও, উবারের মতো আরও নতুন পরিবহন রাজধানীতে নামাতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে, রাজধানী ও চট্টগ্রামে চলতে থাকা মেয়াদোত্তীর্ণ অটোরিকসা তুলে নিয়ে নতুন অটোরিকসা নামানোর দাবিতে বুয়েটে চিঠি দিয়েছেন অটোরিকশা চালকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ