জাতীয়

মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যরা ভাতা পাবেন

শেখ হাসিনা
শেখ হাসিনা

মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যদের আগামী বছর থেকে ভাতা প্রদান করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। আর এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

এ সময় মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যদের ২০১৮ সাল থেকে ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত ১০১ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ