জাতীয়

অর্থপাচার রোধে দুদককে আরো তৎপর হওয়ার আহ্বান

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

অর্থপাচার রোধে দুদককে আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। মঙ্গলার সকালে রাজধানীতে দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুধু চুনোপুটিকে না ধরে, বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহবান তার। বিগত কয়ক বছরে দুর্নীতি প্রতিরোধে দুদকে কিছু সফলতা দেখালেও, বড় বড় দুর্নীতিবাজদের ধরতে দুদক ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এর সঙ্গে সব শ্রেণি পেশার লোকজনকে সম্পৃক্ত করার উপর গুরত্ব দেন তিনি।

এছাড়াও বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার বৃদ্ধি পাওয়ায়, এ বিষয়টি নিয়ে আরো নিবিড়ভাবে কাজ করতে দুদককে পরামর্শ দেন ড. ফরাসউদ্দিন। এর পাশাপাশি দেশে আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে আরো সাহস এবং দক্ষতার সঙ্গে কাজ করতে দুদককে তাগিত দেন এই অর্থনীতিবিদ।

অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুককে মামলার সংখ্যা কমেছে, তবে মামলায় শাস্তির সংখ্যা বেড়েছে।

তবে কোন রাঘব বোয়ালকে বিচারের আওতায় আনতে না পারার ব্যর্থতা স্বীকার করেন তিনি। আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, হলফনামায় তাদের সম্পদের বিবরনী ঠিকভাবে দেয়ারও আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ