জাতীয়

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যা দরকার তাই করা হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ফলে সশস্ত্র বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে।

তিনি জানান, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যা করা দরকার তাই করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে আর জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করতে একাত্তরের এ দিনে সেনা, নৌ আর বিমান বাহিনী যৌথ আক্রমণ চালায় পাকিস্তানি হানাদারদের ওপর। এর মধ্য দিয়েই আত্মপ্রকাশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। দিনটি উদযাপনে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার।

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় দেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে সশস্ত্র বাহিনী।

প্রধানমন্ত্রী জানান, সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা আর নানা জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনী যেমন সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করেছে তেমনি জাতিসংঘ শান্তি মিশনেও বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ