জাতীয়

পুরনো অটোরিকশা অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ, আন্দোলনের ভিত্তি নেই

 পুরনো অটোরিকশা অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ, আন্দোলনের ভিত্তি নেই
পুরনো অটোরিকশা অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ, আন্দোলনের ভিত্তি নেই

উবার, পাঠাওসহ অনুমোদনহীন অ্যাপসভিত্তিক যানবাহন চলাচল বন্ধ, পুরনো অটোরিকশা অপসারণের দাবিতে আগামীকাল-বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে অটোরিকশা চালক-শ্রমিকদের একাংশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াৎ হোসেন বাদশা।

চালক-শ্রমিকদের আরেক অংশের অভিযোগ অটোরিকশা মালিকদের ইন্ধনেই তাদের মধ্যে এই বিভেদের সৃষ্টি হয়েছে। অভিযোগ অস্বীকার করে অটোরিকশা মালিকরা বলেন, যে শ্রমিকরা আন্দোলনে নেমেছে তাদের সংগঠনেরই বৈধতা নেই।

এক বছর আগে রাজধানীতে প্রথম অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা নিয়ে যাত্রা শুরু করে উবার। এই অল্প সময়েই ঢাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই ট্যাক্সিসেবা। আর প্রায় কাছাকাছি সময়ে যাত্রা শুরু করা অ্যাপসভিত্তিক মোটরবাইক সেবাও যাত্রীদের কাছে সমান সমাদৃত হয়ে উঠেছে। কিন্তু এই সেবা নৈরাজ্যে থাকা সিএনজি চালিত অটোরিকশার মালিক-চালক-শ্রমিকদের কাছে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তাই এই মাধ্যম বন্ধে আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিকদের একাংশ। সঙ্গে পুরনো সিএনজি অপসারণসহ আরও আছে আট দফা দাবি।

ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াৎ হোসেন বাদশা

প্রশ্ন ছিল অনুমোদনহীন, রোড পারমিট ছাড়া এই ট্যাক্সি সেবা রাজধানীর সড়ক থেকে উঠে গেলে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে কিনা,

এমন প্রশ্নের জবাবে ঢাকা-চট্টগ্রাম জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ওমর ফারুখ চৌধুরী বলেন, শৃঙ্খলা তখনই ফিরবে যখন নিয়ম অনুযায়ী চালকদের হাতে অটোরিকশা বুঝিয়ে দেয়া হবে।

চালক-শ্রমিকদের এই আন্দোলনের পেছনে মালিকদের সমর্থনের অভিযোগ তুলেছে শ্রমিকদের আরেক অংশের নেতা ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক মো. জাকির হোসেন।

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অটোরিকশা মালিকদের। সংগঠনের সদস্য সচিব জানান, যেসব শ্রমিক আন্দোলন করছে তাদের সংগঠনেরই বৈধতা নেই।

তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যদি মনে করে ওইসব সিএনজি ব্যবহারের অযোগ্য তাহলে সরকারের সিদ্ধান্তই মেনে নেবেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ