জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • তনুর পরিবার ঢাকা সিআইডি কার্যালয়ে

তনু হত্যাকাণ্ড, তদন্তের স্বার্থেই বাবা-মাকে আনা হয়েছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যারকাণ্ডের তদন্তের অংশ হিসেবেই তার বাবা-মাকে ঢাকায় আনা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, যে প্রশ্নটা আসছে—তনুর আত্মীয়স্বজনকে কেন ঢাকায় নিয়ে আসা হয়েছে এটা একটা তদন্তের অংশ, তদন্ত চলছে—আমি মনে করি, তদন্তে সত্যিকারের ঘটনা উদঘাটিত হবে।

তনুর পরিবারকে তলব করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)— বুধবার সিআইডির সদরদপ্তরে তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার কথা পরিবারের পাঁচ সদস্যের।

এদিকে, সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হোসেন সিজারের নিখোঁজের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরো যে দু'জন হারিয়ে গেছেন আমাদের গোয়েন্দারা কাজ করছেন, আশা করি তারা দ্রুত উদ্ধার হবেন।

গত ৭ নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস গত ১০ অক্টোবর নিখোঁজ হন।

উল্লেখ, গত বছরের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর পাওয়ার হাউস এলাকায় কালভার্টের পাশের ঝোপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।

এ মামলাটি এখন তদন্ত করছে সিআইডি। তনু হত্যায় সন্দেহভাজন হিসেবে যে তিন জনের নাম তার মা সিআইডি কর্মকর্তাদের দেন। এরপর গত ২৪ অক্টোবর থেকে টানা তিন দিন ঢাকা সেনানিবাসে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা।

কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ২০ নভেম্বর তনুর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এতে তদন্তের স্বার্থে বক্তব্য দেয়ার জন্য মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল, চাচাতো বোন লাইজু জাহান ও চাচাতো ভাই মিনহাজ হোসেনকে বলা হয়।

তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, পুরো পরিবারকেই ডাকা হয়েছে। সেখানে তদন্তের সঙ্গে জড়িত সিআইডির টিমের সদস্যরা থাকবেন। উনি (তনুর মা) কী বলেন, সেটা আমরা শুনব সেই আলোকে পরবর্তী করণীয় ঠিক করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ