জাতীয়

দেশে স্বৈরশাসনের কবলে থাকায় দুর্নীতি শেকড় গেড়েছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

যে দেশে দীর্ঘদিন সামরিক স্বৈরশাসক থাকে— গণতন্ত্র আর জবাবদিহিতার অভাব থাকে সেসব দেশে দুর্নীতি শেকড় গেড়ে বসে— সহজে যা উপড়ে ফেলা যায় না। বর্তমান সরকারকেও সেই দায় বহন করতে হচ্ছে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বড় রকমের দুর্নীতি হলে জিডিপি হার ৭.২৮ আর মাথাপিছু আয় ১৬১০ ডলার হতো না। সততার শক্তি নিয়েই কাজ করছি যাতে বাংলাদেশ যেন বিশ্বের বুকে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে পারে।

তিনি বলেন, যারা প্রথম ও দ্বিতীয় হয়েছেন তাদের কেউই বাংলাদেশের মতো বিশাল জনগোষ্ঠির দেশ নয়। আর তাদের কেউই এত রক্তাক্ত পটভূমিতে রাজনীতিতে আসেননি। এদেশ দীর্ঘদিন সামরিক স্বৈরশাসনের কবলে থাকায় এখানে দুর্নীতি শেকড় গেড়েছে।

রোহিঙ্গা ইস্যুতে সংসদ সদস্য মিজানুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমেই এ সমস্যা সমাধানে কাজ চলছে।

এদিকে, ১৭৩টি দেশের সরকার আর রাষ্ট্রপ্রধানের ওপর জরিপ চালিয়ে সম্প্রতি পিপলস অ্যান্ড পলিটিক্স নামের একটি গবেষণা সংস্থা শেখ হাসিনাকে বিশ্বের তৃতীয় সৎ সরকার প্রধান হিসেবে স্বীকৃতি দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ