জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অস্ত্রের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে একটি বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, অস্ত্রের ভাষায় যারা কথা বলে তাদের পরিণতি অত্যন্ত করুণ ও ভয়াবহ।
বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: