জাতীয়

রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপরই নির্ভর প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি

আনিসুল হক
আনিসুল হক

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, এটি নিয়ে বিতর্কের কিছু নেই কারণ খুব বেশিদিন এই পদটি তিনি- রাষ্ট্রপতি খালি রাখবেন না।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান অস্থায়ী প্রধান বিচারপতি কিভাবে কাজ করবেন সেটি স্পষ্ট করেই সংবিধানে বলা আছে। তবে এই পদটি বেশিদিন রাষ্ট্রপতি খালি রাখবেন না।

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে আসা মাত্রই সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবেও বলেও জানান আইনমন্ত্রী।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশনের আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ