জাতীয়

অন্যায়ভাবে দাম বাড়ানোর প্রতিবাদে আদালতে যাবে ক্যাব: ড. শামসুল আলম

ড. শামসুল আলম
ড. শামসুল আলম

যে হারে বিদ্যুতের দাম বেড়েছে তাতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে—বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে ভোক্তা স্বার্থ বিবেচনায় আসেনি- বলেছেন ভোক্তা প্রতিনিধিরা।

অযৌক্তিক ও অন্যায়ভাবে দাম বাড়ানোর প্রতিবাদে ভোক্তা অধিকার সমিতি- ক্যাব আদালতে যাবে বলে জানান এর জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

আর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, বিদ্যুতের দাম বাড়ার প্রভাব সহনীয় থাকবে।

শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল বিতরণকারী সংস্থাগুলো। বিপরীতে প্রতি ইউনিটে দাম ১ টাকা ৫৬ পয়সা করে কমানোর প্রস্তাব দিয়েছিল ভোক্তাদের সংগঠন ক্যাব। কিন্তু বিইআরসির রায়ে শেষ পর্যন্ত বহাল রয়েছে বিতরণকারী সংস্থাগুলোর প্রস্তাবই।

তবে সরকারের দাবি, যৌক্তিকভাবেই বিদ্যুতের দাম বাড়িয়েছে বিইআরসি। বিদ্যুতের দাম বাড়লেও এর খুব বেশি নেতিবাচক প্রভাব মানুষের উপর পড়বে না বলে দাবি প্রধানমন্ত্রীর বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরীর।

বিদ্যুতের দাম বাড়লে শুধু বিলই বাড়ে না প্রত্যেকটি পণ্য ও সেবা উৎপাদনেই এর প্রভাব পড়ে। ফলে, বিদ্যুতের দাম বাড়ায় শিল্প পণ্য ও সেবার দামও বাড়ে। যার ব্যয়ভার বহন করতে হয় ভোক্তাদেরই। তাই প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করেছেন ভোক্তা প্রতিনিধিরা।

তার মতে, বিইআরসি ন্যায় বিচার করেনি। ন্যায় বিচারের জন্য ভোক্তা অধিকার সমিতি আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছেন ক্যাবের এই জ্বালানি উপদেষ্টা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ