জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ অবমূল্যায়নকারীদের দলে থাকার যোগ্যতা নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর জীবন সমস্ত রাজনৈতিক কর্মীদের জন্য আদর্শ—তাকে অবমূল্যায়ন করে আওয়ামী লীগে যারা রাজনীতি করেন তাদের দলে থাকার কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীতে বিএমএ মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

এ সময় রংপুর সিটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন-ইসিকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানান তিনি ।

কাদের বলেন, রাজনীতিবিদরা সৎভাবে দায়িত্বপালন করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে যাবে।

যারা হাওয়া ভবন তৈরি করে অনাচার দুর্নীতি করেছে তাদের মুখে সততার কথা মানায় না বলে জানান ওবায়দুল কাদের।

এসময় রংপুর নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ