যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত করেছে দেশটির একটি সংগঠন।
যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে কাজ করা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাকে এই খেতাব দিয়েছে।
হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে সম্প্রতি তিনি এই পুরস্কার নেন বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন টিউলিপ।
সেখানে তিনি লিখেছেন- লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার খেতাব পেয়ে তিনি গর্বিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পুনঃনির্বাচিত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: