জাতীয়

রাষ্ট্রদূত সম্মেলন

রোহিঙ্গাদের ফেরাতে সমঝোতা স্মারক সই সরকারের সাফল্য: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

মিয়ানমারের সঙ্গে সমঝোতাস্মারক সই হওয়াকে দেশের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রদূত সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার আর স্থায়ী প্রতিনিধিদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রেখেই সকল সমস্যার সমাধান করা হবে আর এজন্য আলোচনাই একমাত্র পথ।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সারাবিশ্ব বাংলাদেশকে সাধুবাদ দিচ্ছে– উল্লেখ করে তিনি বলেন, এর ফলে রোহিঙ্গা মিয়ানমারের ফেরত পাঠানো সম্ভব হবে।

আন্তর্জাতিক চাপ বজায় রেখে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। যুদ্ধারপরাধীদের পক্ষে কেউ যেন বিদেশে অপপ্রচার চালাতে না পারে সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।

তিস্তা পানি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে হবে বলেও জানান শেখ হাসিনা। দেশে বিদেশী বিনিয়োগ আনতে আর প্রবাসীদের সুযোগ সুবিধা দেখতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি।

আর যুদ্ধাপরাধীদের পক্ষে কেউ যেন বিদেশে অপপ্রচার চালাতে না পারে সেদিকে নজর রাখতে রাষ্ট্রদূতদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতির জনকের ঘোষিত পররাষ্ট্র নীতিকেই অনুসরণ করছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ