জাতীয়

রোহিঙ্গা নিরাপদে দেশে ফেরত পাঠানোই বড় চ্যালেঞ্জ: কামাল

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

মিয়ানমার থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে— তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ— সেজন্য সবার সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা— আমাদের যথাযথ শিক্ষার অভাবসহ বেশকিছু সমস্যা আছে, এগুলো মানবপাচার সম্পূর্ণ বন্ধের পথে অন্তরায়। এটি সমাধানে সরকার সব সময় কাজ করে যাচ্ছে।

রাজশাহীতে জঙ্গি আস্তানায় অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ