জাতীয়

জমি জটিলতায় আটকে আছে রাজধানীর ১১টি ইউটার্ন প্রকল্পের কাজ

 জমি জটিলতায় আটকে আছে রাজধানীর ১১টি ইউটার্ন প্রকল্পের কাজ
জমি জটিলতায় আটকে আছে রাজধানীর ১১টি ইউটার্ন প্রকল্পের কাজ

জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে রাজধানীর সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১১টি ইউটার্ন স্থাপনের প্রকল্প।

জমির সমস্যার সমাধান হলে আট মাসের মধ্যেই এসব ইউটার্নের কাজ শেষ করা সম্ভব বলে জানান উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি।

তবে তিনি জানান, সরকারের অন্য কোনো প্রকল্পের সঙ্গে ইউটার্ন প্রকল্পের কোনোটি সাংঘর্ষিক হয় তবে সেটি বন্ধ রাখা হবে।

রাজধানীর যানজট সমস্যা নিরসনে তেজগাঁও থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ২২টি ইউ টার্ন নির্মাণের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। যার ১১টিই পড়েছে রাজধানীর ভেতর। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ১১টি ইউ টার্ন নির্মাণের দায়িত্ব দেয় উত্তর সিটি করপোরেশনকে।

এরই ধারাবাহিকতায় অনুমোদনের জন্য ২০১৫ সালের শেষ দিকে প্রকল্পটি পাঠানো হয় পরিকল্পনা মন্ত্রণালয়ে। ২০১৬ সালের ডিসেম্বরে কাজ শুরু হয়ে ২০১৭ সালের জুনে শেষ হওয়ার কথা ছিলো সব কাজ। কিন্তু সব প্রক্রিয়া শেষ করে প্রকল্পটি অনুমোদনই পায় চলতি বছরের ২৭ মার্চের পর। উত্তর সিটির আবেদনের কারণে এর মেয়াদ বাড়ানো হয় ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ টাকা।

কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মাথায়ই জমি অধিগ্রহণের সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতে সবাই জমি দেয়ার কথা বললেও এখন জমি কিনে নিতে বলা হচ্ছে।

জমি পেলেই দ্রুত কাজ শুরু হবে জানান উত্তরের প্যানেল মেয়র।

তবে সময় লাগলেও প্রকল্প ব্যয় বাড়বে না বলে তিনি জানান।

বিআরটিএসহ সরকারের অন্যসব প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এসব ইউটার্নের কাজ সম্পন্ন করা হবে বলেও ওসমান গনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ