জাতীয়

রায়ে বাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া হবে না: বিজিবি মহাপরিচালক

আবুল হোসেন
আবুল হোসেন

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

বুধবার সকালে রাজধানীর মতিঝিলে কৃষি ভবনে সীমান্ত ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ রায়ে বাহিনীতে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না— এ আশা প্রকাশ করে আবুল হোসেন বলেন, যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত। এ ঘটনার বিচারও প্রচলিত আইনে হয়েছে। এছাড়া আদালত থেকে যে ৭টি পর্যবেক্ষণ দেয়া হয়েছিল সে বিষয়ে কাজ করা হচ্ছে এবং যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে।

গত সোমবার পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির রায় বহাল রেখেছে হাইকোর্ট।

আর ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ