জাতীয়

বিলুপ্ত হচ্ছে বিতর্কিত ৫৭ ধারা

আনিসুল হক
আনিসুল হক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) বির্তকিত ৫৭ ধারা বিলুপ্ত করে প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার সকালে সচিবালয়ে ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

তথ্য, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে আনিসুল হক বলেন, মানুষের বাক স্বাধীনতা রক্ষার জন্য যেসব বিষয় দরকার সেসব থাকছে নতুন এ আইনে। শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হবে। আইনটিতে থাকছে না বির্তকিত ৫৭সহ বেশ কিছু ধারা।

আইনমন্ত্রী বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, সরকার এমন কাজ করবে না।

এদিকে, প্রযুক্তির মাধ্যমে অপরাধ ঠেকাতেই এই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাই ডিজিটাল অপরাধ মোকাবেলার বিষয়গুলো এখানে অন্তর্ভূক্ত করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ