বিশ্বজুড়ে শরণার্থীদের আশ্রয়দানসহ সংখ্যালঘুদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভালোবাসা ও শান্তির মধ্যে দিয়ে সবাইকে একসঙ্গে বসবাসের তাগিদ দেন তিনি।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছে তিনি বলেন, বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বের রোল মডেল।
পরে রোহিঙ্গাদের ১৬ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। এর আগে এর আগে দুপুরে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পোপ। এ সময় শেখ হাসিনা তাকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।
ঢাকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিকেলে রাজধানীর রমনা ক্যাথিড্রাল পরিদর্শন করেন। সেখানে আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করেন। পরে আর্চবিশপ হাউজের মাঠে আয়োজিত 'আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক' সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের নেতৃবৃন্দ শান্তি ও সম্প্রীতির কথা বলেন।
এ সময় পোপ ফ্রান্সিস তার ভাষণে বলেন, সমাবেশে বক্তব্য রাখা সকলে স্পষ্টভাবে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার গভীর ইচ্ছা ব্যক্ত করেছেন, যে কথাগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে মূর্ত হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, এই সম্মেলন বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সদ ইচ্ছাপূর্ণ জীবন যাপনের চেষ্টার একটি স্পষ্ট চিহ্ন। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের মৌলিক নীতি উল্লেখ করে পোপ বলেন, অতি সূক্ষ্ম এই প্রতিশ্রুতি তারাই প্রত্যাখ্যান করে যারা বিভেদ সৃষ্টিতে ইন্ধন যোগায় এবং ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে।
আর্চবিশপ হাউজে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলও পোপের সঙ্গে সাক্ষাত করেছে, এসময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন।
এরপর রমনায় প্রবীণ যাজক ভবনে বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান বিশপদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে দুপুরে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পোপ। এ সময় শেখ হাসিনা তাকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন।
সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউস পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীও নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন।
দুপুরে নটরডেম কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে বিকেল ৫টায় রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পোপ। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।