জাতীয়

লন্ডনে জুমার পর আনিসুল হকের প্রথম জানাজা

আনিসুল হকের জানাজা আর্মি স্টেডিয়ামে, দাফন বনানীতে
আনিসুল হকের জানাজা আর্মি স্টেডিয়ামে, দাফন বনানীতে

লন্ডনের সেন্ট্রাল মস্কে (রিজেন্ট পার্ক মসজিদ) স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটে মেয়র আনিসুল হকের মরদেহ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পরে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছাবে।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে শনিবারই তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মেয়র আনিসুল হক মারা যান। হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেয়া অবস্থায় ছিলেন। রাতে তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আনিসুল হকের পেশাগত জীবন:

টিভি উপস্থাপক-ব্যবসায়ী নেতা থেকে মেয়র, সব জায়গায়ই সমান জনপ্রিয় ছিলেন আনিসুল হক। পেশাগত জীবনে যেখানে হাত দিয়েছেন, সেখানেই এনে দিয়েছেন আমুল পরিবর্তন। শত বাধা সত্বেও মেয়র আনিসুল হক তেজগাও ও গাবতলী ট্র্যাক স্ট্যান্ড উচ্ছেদের মত সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন।

তিনিই প্রথম দেশের বিভিন্ন প্রান্তের তৃনমুল ব্যবসায়ীদের সংগঠিত করেছিলেন। দেহাবসান হলেও, দেশের সব শ্রেনী পেশার মানুষের কাছে, আনিসুল হক অফুরন্ত প্রেরণা হয়েই থাকবেন, এমনই অভিব্যক্তি তার সহযোদ্ধাদের।

রাজনৈতিক চাপ, পেশি শক্তির দাপট, কোন কিছুরই তোয়াক্কা করেননি। যেটা দায়িত্ব মনে করেছেন তাই বাস্তবায়ন করেছেন। মেয়র হিসেবে তেজগাঁও ও গাবতলী ট্রাক স্টান্ড উচ্ছেদ তারই ছোট্ট নির্দশন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ২ বছরের মধ্যেই রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এনেছেন আমুল পরিবর্তন। তার উদ্যোগেই এখন অনেকটা পরিচ্ছন্ন গুলশান-বারিধারা এলাকা।

আনিসুল হক ছিলেন একজন ব্যবসায়ী নেতা। নেতৃত্ব দিয়েছেন এফবিসিসিআই, বিজিএমইএ এবং সার্ক চেম্বারের মত সংগঠনকে। এসব যায়গায়ই, আনিসুল হক রেখে গেছেন অনুকরনীয় কিছু দৃষ্টান্ত।

নব্বইয়ের দশকে কাজ শুরু করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে, উপস্থাপক হিসেবে। মানুষের মন কীভাবে জয় করতে হয়, সেই ক্যারিশমার স্বাক্ষর তখনই রেখেছিলেন।

নশ্বর দেহকে বিলোপ করে, সবার প্রিয় আনিসুল হক, অবিনশ্বর আত্নাকে নিয়ে গেছেন উর্ধগগনে, দৃষ্টি সীমার একেবারে ওপারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ