জাতীয়

পার্বত্য শান্তি চুক্তির সিংহভাগই বাস্তবায়ন হয়েছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

পার্বত্য শান্তি চুক্তির ৭২টি শর্তের সিংহভাগেরই বাস্তবায়ন হয়ে গেছে— বাকীগুলো চলমান রয়েছে। খুব শিগগিরই সেগুলোরও বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় পার্বত্য শান্তি চুক্তির দুই দশক উপলক্ষ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আরো অনেক আগেই এসব চুক্তির বাস্তবায়ন হতে পারত। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে চুক্তির বাস্তবায়ন থমকে যায়। কারণ বিএনপি সবসময়ই এ চুক্তির বিরোধিতা করেছে। পৃথিবীর বহু দেশেই শান্তি চুক্তি হয়েছে। তবে এ চুক্তির বিশেষত্ব হল- বিশ্বের কোন দেশেই শান্তি চুক্তির আওতায় অস্ত্র সমর্পণ হয়নি। যেটা বাংলাদেশে হয়েছে।

তিনি আরো বলেন- সমতলের মানুষকে পাহাড়ে আবাসনের সুযোগ করে দেয়ায় মাধ্যমে সেখানে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বকে উস্কে দেয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেসব বিষয়ে সমঝোতা করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ