জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • আমাদের মুছে ফেলা হয়েছে সংবিধান থেকে: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পূর্তি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পূর্তি
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পূর্তি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পূর্তি— ১৯৯৭ সালের এ দিনে তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র লড়াই শেষে শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

তবে ২০ বছরেও চুক্তির অনেক ধারার বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের মধ্যে বিরাজ করছে অবিশ্বাস আর সংশয়। তবে সরকার সমর্থকদের দাবি, চু্ক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে।

২৪ বছর ধরে চলা সংঘাত নিরসনে পার্বত্য এলাকয় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সই হয় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি। সেই থেকে ৩ জেলায় শান্তির সুবাতাস বইতে শুরু করে।

তবে এখনো এ চুক্তির পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পার্বত্য অঞ্চলের মানুষের অভিমত, চুক্তির মৌলিক বিষয় ও শর্ত বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন সময় জাতিগত সংঘাতের ঘটনা ঘটছে।

এদিকে, চুক্তি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

তবে এ শান্তি চুক্তি নিয়ে নানা মত থাকলেও পাহাড়ের মানুষেরা মনে করেন, এ চুক্তি বাস্তবায়নের মধ্যদিয়ে পার্বত্য সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব। এ সমস্যা সমাধানে চুক্তির পুরোপুরি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেবে সরকার।

প্রসঙ্গত, প্রাকৃতিক অপার সৌন্দর্যের আধার তিন পাহাড়ি জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি একসময় পরিচিতি পায় আতঙ্কের জনপদ হিসেবে। স্ব-শাসনের দাবি আর আশির দশকে পাহাড়ে বাঙালী পুনর্বাসনের পর প্রায় দুই যুগ ধরে সশস্ত্র আন্দোলন শুরু করে শান্তি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হন অসংখ্য পাহাড়ী ও বাঙালি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ