মেয়র আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর পৌনে ২টার দিকে প্রয়াত এ মেয়রের বনানীর বাসায় যান তিনি।
আনিসুল হকের বনানীর বাসায় প্রায় ২০ মিনিট অবস্থান করেন। প্রধানমন্ত্রীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। মেয়রের কফিনের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
এরপর আনিসুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন শেখ হাসিনা।
আনিসুল হকের দুই মেয়ে, ছেলে ও ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: