টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা- এসডিজি অর্জনে সব শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম।
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী ৬ ডিসেম্বর নাগরিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সমন্বয়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নাগরিক সম্মেলনের মধ্যেদিয়ে এসডিজি কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ সৃষ্টি করতে হবে।
এছাড়া সরকারের সঙ্গে নাগরিক সমাজের সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় হবে একই সঙ্গে সমাজের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: