জাতীয়

বিএনপির জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির জন্য মুসলিম লীগের মতো করুণ পরিণতি অপেক্ষা করছে— বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে আয়োজিত রোহিঙ্গাদের জন্য আওয়ামী লীগ নেতাদের দেয়া টাকা জেলা প্রশাসনকে হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কথার চাতুরী আর মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো ছাড়া, আগামী নির্বাচনে জেতার মতো বিএনপির কোন পুঁজি নেই।

এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ নয় উল্লেখ করে তিনি আরো বলেন, কক্সবাজারের ওপর থেকে চাপ কমাতেই রোহিঙ্গাদের কিছু অংশ ভাসানচরে স্থানান্তরে কাজ করছে সরকার।

এদিকে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ও দলের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানালেও সংবিধানের বাইরে গিয়ে দেশে কোনও নির্বাচন হবেনা। সংবিধান মেনে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ