জাতীয়

গ্রহণযোগ্য ব্যক্তিকে উত্তরের উপনির্বাচনে প্রার্থী করবে আ’লীগ

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং বিজয়ী হতে পারবেন এমন কাউকেই উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে প্রার্থী করবে আওয়ামী লীগ— বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই বারবার ষড়যন্ত্রের শিকার হয়। দেশে গণতন্ত্র আছে বলেই আইপিইউ আর সিপিএ'র সম্মেলন এদেশে হয়েছে।

বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোট গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি নির্বাচনী রাজনীতির সৌন্দর্য।

এর আগে সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, উত্তর সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন নিয়েও জটিলতা রয়েছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে তা ঝুলে যাওয়ার সম্ভাবনাও থাকছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ