জাতীয়

দল ও দলের বাইরে প্রার্থী খোঁজা হচ্ছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের জন্য দল ও দলের বাইরে থেকে প্রার্থী খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তড়িঘড়ির কিছু নেই নির্ধারিত সময়ে আইন মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, সরকারের আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা নেই— তবে যেকোনো সময়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।

মন্ত্রী প্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের সদস্য কেউ প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, তারা এখনো শোকাহত আমরা তাদের বিরক্ত করছি না।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার আগামী নির্বাচন করবে---দলটির এ বক্তব্যকে মিথ্যাচার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

গত বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান উত্তরের মেয়র আনিসুল হক। তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রের পদটি শূন্য ঘোষণা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ