রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফরকারী চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাম দলগুলোর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, উন্নয়নশীল দেশ গঠনের চীনের সমাজতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরে সামরিক হস্তক্ষেপ মুক্ত বিশ্বায়নের জন্য একযোগে কাজ করার কথাও বৈঠকে আলোচনা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: